সারাদেশ

দুই ট্রাকের সংঘ‌র্ষে অগ্নিকাণ্ডে দগ্ধ ২

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২ ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ডে চালকসহ দুজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কা‌লিহাতী উপ‌জেলার সল্লা এলাকায় শনিবার (২৫ ডি‌সেম্বর ) সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় মহাসড়কের অন্তত ১৫ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অপরদিকে সংবাদ পেয়ে ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আর আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেলা জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে।

আহতরা হ‌লেন- পঞ্চগড়ের বানগুর এলাকার মো. শ‌হিদুল ইসলা‌মের ছে‌লে মো. আপন (৪০) এবং ফুলতলার বা‌সিন্দা বাবু। এছাড়া অজ্ঞাত আরও একজন আহত হয়েছেন। বাবুর শরী‌রের বেশিরভাগ অংশই পু‌ড়ে গে‌ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষটি হয়েছে। এতে এক‌টি ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা