কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী
সারাদেশ
সৈয়দপুর ইউপি নির্বাচন

‘যাই যোগ্য তাকেই ভোট দেমো’

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে।

ইতোমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন। শুক্রবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয় নির্বাচনী সামগ্রী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, পাঁচ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৩৩৫ জন। ৫১টি ভোটকেন্দ্রে ৩৩৩টি বুথে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ১ হাজার ৫০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, আশা করছি নির্বাচনে সহিংস কোনো ঘটনা ঘটবে না। এই জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সজাগ থাকবে। উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটদানে ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

সৈয়দপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন বলেন, সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ৪ স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। দু-এক জায়গা একটু সমস্যা ছিল, সেগুলো ঠিক করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও শান্তিপূর্ণ রয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলায় এ পর্যন্ত দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। নির্বাচনের কারণে হোটেলের বেঁচা-বিক্রি বেড়ে গেছে। ডেকোরেটর মালিকেরাও ব্যস্ত সময় পার করছেন। বেকার যুবকদের কদর বেড়েছে নির্বাচনি কাজে। তারা এখন প্রার্থীদের পুরো সময়ের কর্মী হিসেবে কাজ করছেন। সব মিলিয়ে উপজেলার ইউনিয়নগুলোতে এখন ভোটের উৎসব বিরাজ করছে।

ষাটোর্ধ্ব বয়সের ভগলু মিয়া বলেন, ‘ভোট দিবার যামো বাহে। যোগ্য যাই তাকেই ভোট দেমো। চারিদিক শুনোছোঁ প্রার্থীরা ট্যাকা ছড়াচ্ছে। মুই ট্যাকা নেমোনা। এমনিই ভোট দেমো।’

উপজেলার যেসব ইউনিয়ন পরিষদের ২৬ ডিসেম্বর ভোট হবে, সেগুলো হলো কামারপুকুর, বোতলাগাড়ি, কাশিরাম বেলপুকুর, খাতামুধুপুর ও বাঙ্গালিপুর ইউনিয়ন। এই পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬২ জন ও সাধারণ সদস্য পদে ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/আমিরুল/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা