মরিয়ম বানু
সারাদেশ

শিক্ষকতার অবসরে জনসেবা করতে চান মরিয়ম বানু 

নিজস্ব প্রতিবেদক: বহু বছর শিক্ষকতা করে এখন জনগণের সেবায় নিয়োজিত হতে চান শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুন্সী মেজবাহ উদ্দিন আহমেদের সুযোগ্য পুত্রবধূ মরিয়ম বানু। তিনি সবসময় শিক্ষার আলো দিয়ে সমাজকে আলোকিত করার চেষ্টা করেছেন। সেই আলোই এখন চরআত্রায়ও ছড়িয়ে দিতে চান।

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের মনোনীত প্রার্থী হয়েছেন. ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের পুত্রবধূ, একজন সমাজ সেবিকা, শিক্ষানুরাগী, গরিব-দুঃখী-মেহনতী মানুষের আস্থার প্রতীক মরিয়ম বানু। তিনি জনগণকে সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

মরিয়ম বানু বলেন, সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি এই ইউনিয়নবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, আছি এবং থাকবো। যদি সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো, ইনশাআল্লাহ। আর নির্বাচিত হলে এই চরআত্রাকে একটি উন্নত সমৃদ্ধ মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে আমি জনগণের আশানুরূপ কাজ করতে পারি। চরআত্রায় নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জনগণ চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বানুকে নিয়ে আশাবাদী যে তারা একজন ভালো চেয়ারম্যান পাবেন। দীর্ঘ ২৪ বছর ধরে চেয়ারম্যান নির্বাচিত হয়ে মুন্সী পরিবার জনগণের সেবা করে যাচ্ছে। এই সময়কালে চেয়ারম্যান ছিলেন মুন্সী মেজবাহ উদ্দিন আহমেদ, মুন্সী আলিমুজ্জামান রতন ও তাঁর স্ত্রী সেলিনা জামান। তার আগেও মুন্সী মেজবাহ উদ্দিন আহমেদ ১০ বছর চেয়ারম্যান ছিলেন। জনগণ মনে করেন শিক্ষক হিসেবে মরিয়মা বানু তাঁর শিক্ষার্থীদের জন্য যতটা আন্তরিক ছিলেন, চেয়ারম্যান হিসেবে এর বেশি আন্তরিক এবং উদ্যমী থাকবেন ।

আমেরিকান ইতিহাসবিদ হেনরি এডামস তাই হয়ত বলেছিলেন, একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা