সংগৃহীত ছবি
খেলা

ক্রিকেটকে বিদায় বললেন আমির

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আমির ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট—তিন ফরম্যাট থেকেই অবসর নিচ্ছেন। পাকিস্তানের হয়ে খেলার সময়কে তিনি ‘গৌরবময় অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন।

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও দলে ডাক পড়েনি তার। যে কারণে তিনি বুঝে যান আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলা হচ্ছে না তার। যে কারণে সবশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো এই নায়ক অবসরের ঘোষণা দিয়েছেন। যা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পিসিবি।

আরও পড়ুন : মামলা থেকে অব্যাহতি পেলেন এমবাপে

আমির তার বিদায়ী বার্তায় বলেন, ‘তিনটি ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলাটা অনেক সম্মানের। আমি জানি এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য ব্যাট হাতে নেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় উন্নীত করার এটাই সঠিক সময়।

তিনি আরও বলেন, ‘আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তারা বছরের পর বছর ধরে সমর্থন করে গেছে। আমি দলের শ্রেষ্ঠত্ব দেখার অপেক্ষায় রইলাম। আমার ক্যারিয়ার জুড়ে সবসময় আমাকে সমর্থন করার জন্য আমি পাকিস্তান ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।’

আরও পড়ুন : ২০২৭ বিশ্বকাপের সময় ঘোষণা

প্রসঙ্গত, ২০০৯ সালের জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন আমির। তিন ফরম্যাটে ২৭১ উইকেট এবং ব্যাট হাতে ১১৭৯ রান করেন আমির।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা