সংগৃহীত ছবি
খেলা

২০২৭ বিশ্বকাপের সময় ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ২০২৭ সালে ব্রাজিলে নারী ফুটবল বিশ্বকাপের দশম আসরের তারিখ ঘোষণা করেছে ফিফা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঘোষিত সূচি অনুসারে ২৪ জুন বিশ্বকাপের পর্দা উঠবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। টানা ৩২ দিনব্যাপী চলবে এই আয়োজন।

টুর্নামেন্টের সময়সূচি এবং ভেন্যু চূড়ান্ত করতে আগামী বছর ড্র অনুষ্ঠিত হবে। এরপর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন : ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করবে ৩২টি দল। ইউরোপ (উয়েফা) থেকে ১১টি দল, এশিয়া (এএফসি) থেকে ৬টি দল, আফ্রিকা (কাফ) থেকে ৪টি দল, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল (কনকাকাফ) থেকে ৪টি দল, লাতিন আমেরিকা (কনমেবল) থেকে ৩টি দল (আয়োজক ব্রাজিলসহ) এবং ওশেনিয়া (ওএফসি) থেকে ১টি দল। বাকি দলগুলো প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে।

২০২৩ সালে বিশ্বকাপের নবম আসরে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে তারা ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা