সংগৃহীত ছবি
খেলা

ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মান বাঁচানোর লড়াইয়ে ১২৪ রানের সহজ লক্ষ্য পেয়ে ৪ উইকেটে জয় পায় সফরকারী আইরিশরা।

আরও পড়ুন : গ্লোবাল লিগে চ্যাম্পিয়ন রংপুর

সোমবার (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিং ওপেনিংয়ে সোভানা মোস্তারিকে সঙ্গে নিয়ে মাঠে নামেন মুরশিদা খাতুন। ফিল্ডিংয়ে শক্ত অবস্থান দেখায় আয়ারল্যান্ডের মেয়েরা। পেস আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে টাইগ্রেস শিবিরকে।

দলীয় ৩৩ রানে প্রেন্ডারগাস্টের শিকারে সাজঘরে ফিরে যান মুরশিদা খাতুন। ওয়ান ডাউনে নামেন শারমিন আখতার। সোভানাকে নিয়ে কিছুটা মারমুখী খেলেন শারমিন আক্তার। দলীয় ১০৪ রানে মাগুইর ভাঙেন এই জুটি। নিজের ৩৪ রানে ফিরে যান শারমিন। পরে একই পথে হাঁটেন সোভানাও। ব্যক্তিগত ৪৫ রান করে মাগুইরের বলেই ফেরেন বাংলাদেশের এই ওপেনার।

আরও পড়ুন : পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ

এরপর দুই অঙ্কের ঘরে আর কোন ব্যাটার পৌঁছতে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৩ রান করে টাইগ্রেসরা।

চার উইকেট নেন আইরিশ পেসার প্রেন্ডারগাস্ট। দুটি উইকেট নেন মাগুইর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা