সারাদেশ

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বোয়ালমারী জর্জ একাডেমির খেলার মাঠে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত পুলিশ, আনসার সদস্যদের অংশগ্রহণে বোয়ালমারী থানার আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানে বোয়ালমারী ইউএনও মো. রেজাউল করিম বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। আশা করছি আমরা একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারব।

ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা, সুষ্ঠু ভোট নিশ্চিত করা আমাদের সামগ্রিক প্র‍য়াস। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে হবে। নির্বাচন একটি উৎসব।

পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ সময় উপস্থিত পুলিশ-আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাজ বুথের বাইরে। আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। একটি কেন্দ্রে ২২ জন পুলিশ, আনসার মোতায়েন থাকবে। এছাড়া র‍্যাব এবং বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে থাকবে।

সান নিউজ/কামরুল সিকদার/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা