ছবি সংগৃহীত
সারাদেশ

মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের সিংড়া উপজেলার শেরকোল আগপাড়া গ্রামে প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে শামসুল আলম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই-আলম জানান, শামসুল আলম কয়েক বছর আগে প্রতিবন্ধী (বোবা) মেয়ে কোহিনুরকে (২২) একই উপজেলার লালোর এলাকায় বিয়ে দেন। সম্প্রতি বিবাহবিচ্ছেদ হওয়ায় কোহিনুর বাবার বাড়িতে চলে আসেন। এ নিয়ে বাবা-মেয়ের মধ্যে বিরোধ চলছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে কোহিনুর তার বাবাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে কোহিনুর পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা