কাভার্ড
সারাদেশ

১৮ ঘণ্টা পর উদ্ধার হলো কাভার্ড ভ্যান

নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিডুবির ঘটনায় আরও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যান উদ্ধার করা হলো।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিআইডাব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ হামজা যানটি টেনে তোলে ক্রেন দিয়ে।

উদ্ধার হওয়া কাভার্ড ভ্যানের মালিক মো. আরাফাত হোসেন জানান, বেনাপোল থেকে মাছের খাবার নিয়ে ঢাকায় আসছিলেন তিনি। পদ্মা পার হওয়ার সময় পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছে ডুবে যায় বহনকারী রো রো ফেরি আমানত শাহ। অবশেষে কাভার্ড ভ্যানটি উদ্ধার হয়েছে। গাড়িটি আফজাল পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস মানিকগঞ্জের উপসহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, নৌবাহিনীর কোস্ট গার্ড, বিআইডাব্লিউটিএ যৌথভাবে উদ্ধার কাজে অংশ নিচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা