ছবি সংগৃহীত
সারাদেশ

র‌্যালি শেষে বাসায় ফিরে মারা গেলেন যুবদল নেতা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি ও সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিয়া ইলিয়াছ (৪৬) মারা গেছেন।

বুধবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে মারা যান তিনি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে ও বাদ জোহর তার নিজ বাড়ি সদর উপজেলার জালালাবাদ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল জানান, বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শেষে নেতাকর্মীদের বিদায় দিয়ে বাসায় যান মিয়া ইলিয়াছ। বাসায় ফিরেই বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা