ছবি সংগৃহীত
সারাদেশ

‘ফেরিডুবির ঘটনা বাংলাদেশে প্রথম’

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশে ফেরি ডুবির ঘটনা এই প্রথম। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা এখনই বলা যাবে না। এরই মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে ১৭ পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরিটি কাত হয়ে ডুবে গেছে। তবে কোনো মানুষের ক্ষয়ক্ষতির সংবাদ আমরা পাইনি। এই প্রথম এ ধরনের একটি ঘটনা ঘটলো। আমি মনে করি তদন্তে মূল ঘটনা বের হবে। দোষীদের বিরুদ্ধে নৌপরিবহন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান তাইজুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর পন্টুনে নোঙর করে যানবাহন নামানোর সময় ‘শাহ আমানত’ নামে রো রো ফেরিটি হেলে পড়ে আংশিক ডুবে যায়। এতে ফেরিতে থাকা ১৭ পণ্যবাহী ট্রাক ও ১০-১২টি মোটরসাইকেল পানিতে পড়ে যায়।

সন্ধ্যা ৬টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উল্টে যাওয়া ফেরির ভেতর থেকে নয়টি পণ্যবাহী ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাটের দক্ষিণ দিকে আরও পাঁচটি কাভার্ডভ্যান নদীর পাড়ে ভিড়িয়ে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামজা নামে একটি জাহাজ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর বেশ কয়কটি ডুবুরি দল উদ্ধার অভিযানে কাজ করছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা