ছবি সংগৃহীত
সারাদেশ

‘ক্ষমতাবাজির নামে এখন গুন্ডাতন্ত্র চলছে’

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘দলবাজি ও ক্ষমতাবাজি বন্ধ করতে হবে। ক্ষমতাবাজির নামে এখন একটা গুন্ডাতন্ত্র চলছে।’

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ক্ষমতাবাজির নামে দুর্নীতির সিন্ডিকেট গড়ে উঠেছে। এটা ঘরের ভেতরের শত্রু আর জঙ্গিবাদীরা বাইরের শত্রু। সুতরাং জঙ্গিবাদ মোকাবিলা, ঘরের ভেতরের শত্রু দুর্নীতির সিন্ডিকেট আর দলবাজির নামে গুন্ডাতন্ত্রকে ধ্বংস করে সামনে এগোতে হবে।’

ইনু বলেন, ‘প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা সাম্প্রদায়িক গোষ্ঠীকে চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। দলের ভিতর অনুপ্রবেশকারী সাম্প্রদায়িক শয়তানদেরও বহিষ্কার করতে হবে। অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের ৫০টি স্থানে সশস্ত্র সাম্প্রদায়িক হামলা হয়েছে। এই হামলার দায় প্রশাসনের ওপর বর্তায়। আগামীতে আর কোথাও সাম্প্রদায়িক হামলা হবে না এর গ্যারান্টি দেওয়া হচ্ছে সরকারের প্রধান চ্যালেঞ্জ।’

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনীর প্রয়োজন রয়েছে বলেও মনে করেন জাসদের এই সভাপতি।

জেলা জাসদ আয়োজিত স্বাধীনতার ৫০ বছর ও জাসদের ৪৯ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় অংশ নিতে বর্তমানে সাতক্ষীরায় অবস্থান করেছেন হাসানুল হক ইনু।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা