ছবি সংগৃহীত
সারাদেশ

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ ঘোড়া দিলো ভারত

নিজস্ব প্রতিনিধি, যশোর: বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ছয়টি গাড়িতে করে ঘোড়াগুলো বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে আনা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীরও ৬টি গাড়ি নোম্যান্সল্যান্ড এলাকায় এসে ঘোড়াগুলো গ্রহণ করে।

উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার আল খোকন ও লে. কর্নেল আশরাফুল ইসলাম এবং ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবর ওয়াল।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এডি সেলিম বলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা সেনানিবাস থেকে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেয়া হয়। ঘোড়া হস্তান্তরের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো সাভারে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লিখিত, এর আগেও ভারতীয় সেনাবাহিনী কয়েক দফায় বাংলাদেশ সেনাবাহিনীকে ঘোড়া উপহার দেয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা