সারাদেশ

মৌসুমীর দায়িত্ব নিলেন সবুজ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: মানসিক রোগী মৌসুমীর চিকিৎসাসহ যাবতীয় ব্যয়ভারের দায়িত্ব নিলেন সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। মৌসুমীর বয়স যখন সাত বছর তখন মা নার্গিস আক্তার অভাবের সংসার ছেড়ে তার বাবার বাড়ি চলে যান। মাকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে ছোট্ট শিশুটি।

প্রথম দিকে চিকিৎসা করালে মৌসুমী অনেকটা সুস্থ হলেও অভাবের সংসারে শেষ পর্যন্ত আর চিকিৎসা করাতে পারেননি বাবা। এরপর থেকে শুরু হয় বাড়ির উঠানে শিকলবন্দি জীবন। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে মৌসুমী।

মানসিন ভারসাম্যহীন শিকলবন্দি মেয়ে মৌসুমী (১৪)'র চিকিৎসার জন্য মানবিক এ বিষয়টি নিয়ে গত (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন স্থানীয় সংবাদকর্মী। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের নজরে আসে।

পরে তিনি মৌসুমীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। প্রাথমিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা, ওষুধ ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছেন এবং (৩ আগস্ট) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে মৌসুমীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. জুবায়ের মিয়ার তত্ত্বাবধানে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রথমে সেখানেই তার যাবতীয় চিকিৎসা করানো হয়।

পরে জাতীয় মানসিক ও স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে ১৯ দিন চিকিৎসার পর বর্তমানে মৌসুমী অনেকটাই স্বাভাবিক হওয়ার পথে। দীর্ঘ ৭ বছর পর ফিরে পেয়েছেন তার মাকেও।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে মৌসুমীর খোঁজখবর নিতে বাড়িতে উপস্থিত হন সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এ সময় মৌসুমী ও তার বাবা-মায়ের জন্য নতুন জামা-কাপড় উপহার নিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন। অসুস্থ মৌসুমী সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তার চিকিৎসার জন্য সমস্ত দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এই সংসদ সদস্য।

এ সময় উপস্থিত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় ভূষণ দাস, পজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নহার মেজবাহ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম দুলুসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা