সারাদেশ

নোয়াখালীতে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাহমিনা আক্তার সনিয়া (১৯) খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের তুফানী বাড়ির আবুধাবি প্রবাসী জহির উদ্দিনের মেয়। তিনি উপজেলার আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত আটটার দিকে চাটখিল খিলপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে একই দিন সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত সনিয়া একজন মানসিক রোগী ছিল। সে একেক সময়, একেক ধরনের কথা বলতো। গ্রাম্য ডাক্তার এবং কবিরাজ দিয়ে বিগত ৩-৪ মাস ধরে তার চিকিৎসা করালেও তার অবস্থা তেমন উন্নতি হয়নি।

চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মো.ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে খিলপাড়া তদন্ত কেন্দ্রে এনে রাখা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা