ছবি সংগৃহীত
সারাদেশ

সরকারি চাল বোঝাই ট্রাক জব্দ

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার ধুনটের কালেরপাড়া ইউপি কার্যালয়ের সামনে থেকে পাচারের সময় তিন হাজার ১৯০ কেজি সরকারি চাল বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাক চালক শাহ আলমকে (৩৮) আটক করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে ট্রাকটি জব্দ করা হয়।

আটক শাহ আলম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের বিশা প্রামাণিকের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে কালেরপাড়া ইউপি কার্যালয় এলাকা থেকে ৬৫ বস্তা (তিন হাজার ১৯০ কেজি) সরকারি চাল রোহান এন্টারপ্রাইজের একটি ট্রাকে (ঢাকা মেট্টো-ন ১৭-৫৫১০) বোঝাই করে রওনা হন চালক। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয় এক যুবক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে। পরে পুলিশ সরকারি চাল বোঝাই ট্রাকটি জব্দসহ চালককে আটক করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, আটক ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে মামলা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা