ছবি সংগৃহীত
সারাদেশ

সিরাজগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে শহরের ইবি রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, কনস্টেবল বদরুজ্জোহা, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, দপ্তর সম্পাদক আবু মুছা, সদস্য মিলন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ও পৌর যুবদল নেতা আব্দুল মতিন। এদের মধ্যে গুলিবিদ্ধ আব্দুল মতিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

জানা গেছে, যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টার দিকে ইবি রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে যুবদল নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইবি রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ যুবদলের নেতাকর্মীদের শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য আহ্বান জানালেও তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং পুলিশের ওপর আক্রমণ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা ধরে রাখতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পাশাপাশি তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জও করা হয়। এ ঘটনায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা