ফাইল ছবি
সারাদেশ

নরসিংদীতে টেটা যুদ্ধে নিহত দুই

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর রায়পুরা থানার কাচারিকান্দিতে টেটা যুদ্ধে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও সাত জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার কাচারকান্দিতে আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাচারকান্দি এলাকার হিরণ মিয়া (৪৮), সাজিব (২০)।

এঘটনায় রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান জানিয়েছেন, ভোর চারটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় শাহ আলম গ্রুপ ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে টেটা নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ছোট শাহ আলম পক্ষের দুই যুবকের মৃত্যু হয়।

এসময় গুলিবিদ্ধসহ আহত হন কমপক্ষে ৩০ জন। আহতদের রায়পুরা ও ভৈরব উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা