সারাদেশ

করোনায় জোন ভাগ হলে বাংলাদেশের অবস্থা

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনায় বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত শনাক্ত প্রায় ৬০ হাজার করোনা আক্রান্তের ৫০ ভাগই রাজধানীতে। বিভাগের মধ্যে বেশি প্রায় ২০ ভাগ আক্রান্তই ঢাকায়, সবচেয়ে কম বরিশালে। ৫০ জনের কম আক্রান্ত জেলার সংখ্যা ১১ আর ৫০০ থেকে ২ হাজারের বেশি আছে এমন জেলা অন্তত ৮টি।

করোনার এমন বাজে পরিস্থিতিতে জোন হিসেবে এলাকা ভাগ করার সিদ্ধান্তকে দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, যা দ্রুত বাস্তবায়নের আশাবাদ প্রশাসনের।

দেশে ৮ মার্চ শনাক্ত হবার পর ক্রমেই বাংলাদেশে আগ্রাসী ভূমিকায় এই করোনাভাইরাস। দিন বাড়ার সাথে বেড়েছে পরীক্ষা, বাড়ছে শনাক্তের সংখ্যা। মারা যাবার তালিকা হাজারের কাছাকাছি।

এমন পরিস্থিতিতে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা অনুপাতে দেশের এলাকাগুলোতে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করার সিদ্ধান্ত নেয় সরকার।

পরিসংখ্যান বলছে, দেশের মোট আক্রান্তের প্রায় ৫০ ভাগই রাজধানীতে। বিভাগওয়ারি হিসাবে সবচেয়ে বেশি আক্রান্তও ঢাকায়। সর্বোচ্চ নারায়ণগঞ্জে, সবচেয়ে কম টাঙ্গাইল। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। জেলায় এখন পর্যন্ত শনাক্ত আড়াই হাজারেরও বেশি।

করোনাকালের প্রথমদিকে শনাক্তহীন থাকা বান্দরবান ও খাগড়াছড়িতে এখন পর্যন্ত আক্রান্ত ৪০। চার জেলার বিভাগ সিলেটে হাজারের নিচে রয়েছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি প্রায় ৫০০ শনাক্ত বিভাগীয় শহর সিলেটে।

রংপুর বিভাগের ৮ জেলায় শনাক্ত হয়েছেন করোনা রোগী। মোট সংখ্যা হাজারেরও বেশি। সর্বোচ্চ রংপুর জেলায়, কম আক্রান্ত লালমনিরহাটে। সে তুলনায় খুলনায় আক্রান্তের হার কম। ১০ জেলার এ বিভাগে আক্রান্ত ৭০০। গড়ে একশ’রও কম শনাক্ত প্রতিটি জেলায়।

ছোট বিভাগ হলেও ময়মনসিংহে শনাক্তের হার বেশি। একশ’রও নিচে শেরপুর জেলায় কিন্তু বাকি তিন জেলার মধ্যে ময়মনসিংহে প্রায় ৫০০-সহ মোট সংখ্যা হাজারের বেশি। ৮ বিভাগের মধ্যে সবচেয়ে কম করোনা আক্রান্ত হয়েছে বরিশালে। বিভাগীয় জেলা ছাড়া বাকি সবগুলোতে শনাক্তের সংখ্যা এক ‘র নিচে আছে এখনও।

উত্তরের বিভাগ রাজশাহীতেও হানা দিয়েছে কোভিড ১৯। তবে এখানে ব্যতিক্রম হল বিভাগীয় শহরের তুলনায় বগুড়া জেলায় শনাক্ত বেশি। রাজশাহীতে ১০০-এর নিচে থাকলেও অন্তত ৩টি জেলায় দুইশ’ ছুঁইছুঁই।

জোন ভাগ হলে কেমন চেহারা হবে বাংলাদেশের? পুরোটাই লাল হবে, না হলুদ থাকবে কিছু। গ্রিন জোন ঘোষণার কোন অবস্থায় কি আছে? স্বাস্থ্য অধিদফতর বলছে, জোন প্রক্রিয়ায় করোনা মোকাবেলায় সুবিধা পাবে প্রশাসন।

বিশেষজ্ঞদের মতে, কার্যকর পন্থা বাস্তবায়ন করতে না পারলে লাল জোন কখনোই সবুজ হবে না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর!

দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন সংগীতশিল্পী ও অভ...

সাবেক আ’লীগ এমপির গোপন বৈঠক, রাতারগুল রিসোর্টে পুলিশের তালা

সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকারের...

বার্সেলোনার উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রাফিনহা!

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে সিঙ্গাপুরে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ...

আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, আজও কয়েকটি কারখানায় ছুটি

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চল সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা