সারাদেশ

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী নদীর তীব্র ভাঙন হুমকির মুখে ফেলেছে বহু পরিবারকে। নদীগর্ভে বসতভিটা বিলীন হওয়ার উপক্রম হওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা।

পরিবারের মাথা গোঁজার একমাত্র নিরাপদ আশ্রয় হলো বসতভিটা। নদীর ভাঙ্গনে ধীরে ধীরে সেই আশ্রয়ই যখন বিলীন হওয়ার পথে থাকে, তখন দিন কাটে চরম আতঙ্কে।

উপজেলার লোগাং বাজারের চর এলাকায় নদীভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, কেন্দ্রীয় মসজিদের জন্য নির্ধারিত ২০ শতাংশ জায়গা, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা।

নদীভাঙন এভাবে অব্যাহত থাকলে বসতভিটা হারিয়ে কোথায় আশ্রয় নেবেন, কীভাবে পরিবার-পরিজন নিয়ে দিন কাটাবেন– এমন শঙ্কা তাদের তাড়া করে ফিরছে প্রতিনিয়ত।

স্থানীয়দের অভিযোগ, চেঙ্গী নদী ও তারাবন ছড়ার সংযোগস্থলে পাহাড়ি ঢলের পানি সরাসরি চর এলাকায় আঘাত হানায় প্রতিনিয়ত ভাঙন অব্যাহত রয়েছে। এতে একদিকে বসতবাড়ি, অন্যদিকে ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। দীর্ঘদিন ধরে ভয়াবহ ভাঙন অব্যাহত থাকায়। ইতোমধ্যে মাথা গোঁজার শেষ ঠাঁই টুকু হারিয়ে কয়েকটি পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে আরও অন্তত ১০টি পরিবার চরম ঝুঁকির মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন। দীর্ঘ সময় ধরে নদীভাঙনের সঙ্গে লড়াই করেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহন না করায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

লোগাং বাজারের ব্যবসায়ী মো.শাহিন আলম বলেন, নদীর তীর ভয়াবহ ভাঙনের ফলে বিগত বছরগুলোতে ৫-৬টি পরিবার নিঃস্ব হয়ে অন্যত্র চলে গেছেন। এখনো ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি সহায় সম্বলহীন অসহায় পরিবার। ভাঙন প্রতিরোধে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া না হলে আরো অনেক পরিবারকে বসতভিটা হারিয়ে নিঃস্ব হতে হবে।

নদীর তীরে বসবাসকারী স্থানীয় মালেকা বেগম, বলেন, প্রতিবছর নদীর তীর যেভাবে ভাঙছে, তাতে ভয় আর আতংকে দিন কাটছে, কখন যে আমার মাথা গোঁজার ঠাঁই টুকু নদীগর্ভে চলে য়ায়। তাহলে একমাত্র মেয়েকে নিয়ে কোথায় যাবো, কি করবো জানিনা। আমাদের মতো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মত কেউ নেই।

তবে স্থানীয় এলাকাবাসীর দাবী , জরুরি ভিত্তিতে চেঙ্গী নদীর ভাঙনের কারণ চিহ্নিত করে স্থায়ী ভাবে টেকসই ও পরিকল্পিত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এমনটাই দাবি ভুক্ত ভোগীদের। অন্যথায় অচিরেই আরও পরিবার বসতভিটা ও সহায়-সম্বল হারিয়ে অন্যত্র চলে যেতে হতে পারে।

এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন সাননিউজকে জানান, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। এখন বিষয়টি অবগত হলাম, দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

লক্ষ্মীপুরে পিডিবির উপ-সহকারি প্রকৌশলীর ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস

‎বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্র...

বাংলাদেশকে সমীহ প্রোটিয়াদের, হালকাভাবে নিচ্ছে না বাভুমা

এক নজরে: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ২০২৬

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছ...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা