সারাদেশ

বোঁচাগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রদীপ রায়, বোঁচাগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বোঁচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাফানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদ আলী (২৯)। তিনি সুলতানপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। অপরজন হলেন একই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তাহের (৫৫)। তিনি মৃত আমিনুল ইসলামের ছেলে। দুজনই ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার অংশ হিসেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বোঁচাগঞ্জ থানা পুলিশের একটি দল সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর বুধবার (১১ নভেম্বর) তাঁদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

শিবপুরের নারী ইউএনও’র মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা

নরসিংদীর শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিকতা...

বোঁচাগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

দিনাজপুরের বোঁচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্র...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা