সারাদেশ

বাড়িতে ফেনসিডিলের গোডাউন, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিছানার নিচ থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, জব্দকৃত ফেনসিডিলের মূল্য ১৫ লাখ টাকা।

শুক্রবার (৫ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি জানান, বৃহস্পতিবার (৪ জুন) রাতে মৌচাক মাদ্রাসা রোডের সাফায়েত হোসেন চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আশরাফ আলী (৩৯), তার স্ত্রী মুক্তা (২৯) ও জায়েদুল ইসলাম (২৫)। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতদের ভাড়া বাসার বিছানার নিচ থেকে চারটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকানো এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলগুলো ভারতে তৈরি। লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে ঢাকা ও নারায়ণগঞ্জ এসেছে। এগুলো আশেপাশের মাদক কারবারীদের কাছে বিক্রি করে আসছিল তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক, পরিদর্শক (তদন্ত) আজিজুল হক, পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদারসহ অনেকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা