সারাদেশ

ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধিঃ

পূর্ব শত্রুতার জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় কুপিয়ে ও গলা কেটে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলাপ হোসেন শেখ (৫৫) কে হত্যা করা হয়েছে। নিহত আলাপ হোসেন ওই গ্রামের ভোলায় শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাপ হোসেন সন্ধ্যায় কয়েকজন সঙ্গীসহ একটি বিয়ের দাওয়াত খেয়ে বাদামতলা বাজারে যাচ্ছিলেন। তারা হরিশংকরপুর গ্রামের মিয়া বাড়ির মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা কুপিয়ে ও গলাকেটে আলাপ হোসেনকে হত্যা করে।

এসময় ওয়ার্ড আ.লীগের সভাপতি নুর ইসলাম গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আলাপ হোসেনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় আহত নুর ইসলামকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহত আলাপ হোসেনের ভাইয়ের মেয়ের বিয়ের দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। এরই জের ধরে হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার পর কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সাবেক চেয়ারমান ও হরিশংকরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ফারুকুজ্জামান ফরিদ জানান, বর্তমান চেয়ারম্যান মাসুমের সমর্থক চিহ্নিত খুনি বল্টু ও তুফানের নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম জানান, নিহত আলাপ হোসেন একসময় চরমপন্থী দল বিপ্লবি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন ও ক্রসফায়ারে নিহত চরপন্থী দলের আঞ্চলিক নেতা সামছুল ওরফে সামছেলের ডানহাত ছিলেন। ওই সময় আলাপের দাপটে এলাকার মানুষ মুখ খুলতে পারতো না। তারা সাবেক চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদের সমর্থকও ছিলেন, পরে সেই হিসেবে আ. লীগের নেতা হয়ে গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা