সারাদেশ

সিলেটে চিকিৎসা না পেয়ে মারা গেলেন ইকবাল

নিজস্ব প্রতিবেদক:

সন্তান অসুস্থ বাবাকে নিয়ে ঘুরছে হাসপাতাল থেকে হাসপাতালে। কিন্তু হাসপাতালের দরজা তাদের জন্য বন্ধ। শুধু একটি নয়, একে একে চারটি হাসপাতালে ঘুরেও চিকিৎসা না পেয়ে সন্তানের কোলেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন বাবা।

'আব্বুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু চার হাসপাতাল ঘুরেও বাঁচাতে পারলাম না। এর চেয়ে দুঃখের আর কী হতে পারে।' কেঁদে কেঁদে বলছিলেন সিলেটে ব্যবসায়ী পুত্র তিয়াম।

সিলেটের স্বনামধন্য ব্যবসায়ী ইকবাল হোসেন খোকার ছেলে নাসিব লতিফ তিয়াম। খোকা নিজ নামেই শহরের পরিচিত। নগরীর বন্দরবাজারের আরএল ইলেক্ট্রনিক শপের স্বত্বাধিকারী।

সিলেটে ‘খোকা ভাই’ নামে সবার কাছে পরিচিত। বয়স প্রায় ৫৫ বছর। এই খোকাকে নিয়ে চার হাসপাতাল ঘুরেও চিকিৎসা পেলেন না ছেলে তিয়াম। বিনা চিকিৎসায় মারা গেলেন সিলেটের স্বনামধন্য এই ব্যবসায়ী।

শুক্রবার (৫ জুন) থেকে ছেলে তিয়ামের আবেগপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। যারাই এ বক্তব্য শুনেছেন চোখের পানি ধরে রাখা কঠিন হয়েছে।

প্রায় ৪ দিন আগে করোনা টেস্টের জন্য নমুনা দেয়া হয়েছিলো। কিন্তু এখনো নমুনার ফলাফল জানানো হয়নি। আজ ভোররাতে হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর বাবাকে এম্বুলেন্সে করে হাসপাতালে হাসপাতালে ঘুরেও বাবাকে চিকিৎসা সেবা দিতে পারেননি পুত্র তিয়াম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা