নাগর নদী
সারাদেশ

নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তের নাগর নদী থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কাঠালডাঙ্গী কোম্পানী সদর বিওপির-৩৭০ নং পিলার এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী গেদুরা এলাকার সামির উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (৪০) ও আটঘরিয়া এলাকার মৃত বুদু মুহাম্মদের মেয়ে রুবিনা বেগম (৩৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মাজেদা ও রুবিনা বেগম গরুর ঘাস কাটার জন্য বস্তা ও কাচি নিয়ে সীমান্তবর্তী এলাকায় যাচ্ছিলেন। পথে তারা নাগরনদী পার হওয়ার চেষ্টা করেন। ওই সময় পানিতে ডুবে যান তারা। কিছুক্ষণ পর নদীর এক পাড়ে মাজেদার লাশ দেখতে পান স্থানীয়রা। এছাড়া ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে রুবিনার লাশ পান স্থানীয়রা।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা