সারাদেশ

নাসিকের বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) ২০২১-২২ অর্থবছরের ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে চলতি অর্থবছরের জন্য মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বাজেট ঘোষণা করেন। এসময় মেয়র বলেন, আমি জনগণের জন্য কাজ করেছি, কাজ করে যাবো।

পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত করা প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিটির প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা আয় এবং মোট ৬৭৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৩৪০ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে বাজেটে ১০ কোটি ৭৩ লক্ষ ৪৪ হাজার ১৬ টাকা উদ্বৃত্ত থাকবে।

এবারের বাজেটে সুপেয় পানি সরবরাহে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ, বৃক্ষ রোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধুলার মানোন্নয়ন মাঠ নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপনসহ সুপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা