সারাদেশ

বাড়িতে দুই ভাইয়ের গাঁজা চাষ

গাইবান্ধা প্রতিনিধি: বাড়িতে গাঁজা চাষ শুরু করেছিলেন দুই ভাই। গাছগুলো থেকে বিক্রিও শুরু করেছিলেন। পুলিশ খবর পেয়ে ৫টি গাঁজার গাছসহ শাহজাহান মিয়া (৩৭) ও সাদ্দাম মিয়া (৩৫) দুই সহোদরকে আটক করেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নে বাড়ি থেকে তাদের আটক করা হয়। শাহজাহান ও সাদ্দাম গ্রামের আহমদ আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদি হাসান বলেন, বিক্রির উদ্দেশে বাড়ির পেছনে একটি বাগানে গাঁজার গাছ লাগান শাহজাহান ও সাদ্দাম। সম্প্রতি তারা এসব গাছ থেকে গাঁজা বিক্রিও শুরু করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগান থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এসময় তাদের আটক করা হয়েছে।

তিনি জানান, উদ্ধার গাঁজার ওজন প্রায় ৮ কেজি। যার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা