সারাদেশ

পাবনায় নিম্নাঞ্চল প্লাবিত 

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনা জেলায় পদ্মা ও যমুনার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, টানা বর্ষণ আর উজানের ঢলে পাবনায় পদ্মা ও যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পদ্মা নদীর পানি পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং বড়াল নদীর পানি বড়াল ব্রিজ পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া জেলার অভ্যন্তরীণ ইছামতি, হুরাসাগর, গুমানি, চলনবিলসহ বেশ কিছু নদ-নদীর পানিও বেড়েছে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী পরিচালক মোশারফ হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা