সারাদেশ

পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প-৩ এর চেয়ারম্যান দীঘি এলাকায় খেলতে গিয়ে লেকের পানিতে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ৫৪ নম্বর ক্লাস্টারের বি ৯-১০ নম্বর কক্ষের দলিলুর রহমানের ছেলে মো. আনিসুর রহমান আনাস (৬), মো. জামাল হোসেন (৯) ও একই ক্লাস্টারের বি ১১-১২ নম্বর কক্ষের আবদুর সবুরের ছেলে মো. হাফসা (৫)।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আনাস ও জামাল এবং আবদুর সবুরের দুই ছেলে হাফসা ও জুনায়েদ (৬) একসঙ্গে খেলতে বাইরে যায়। পরে বেলা ১১টার দিকে আনাস, জামাল ও হাফসা চেয়ারম্যান দীঘির লেকের পানিতে পড়ে যায়। এরপর জুনায়েদ দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের জানায়।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে পানিতে পড়া তিন শিশুকে লেক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা