সারাদেশ

স্কুলব্যাগে মিললো দেড় কেজি গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘিতে স্কুলব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (২৮) নামে
এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে মাদক আইনে একটি মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুল মান্নান পঞ্চগড়ের চাকলা ইউনিয়নের জাহেরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে, সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের রেলগেট চত্বরে বিক্রির উদ্দেশে গাঁজা নিয়ে আসেন আব্দুল। তিনি পঞ্চগড় থেকে ট্রেনে সান্তাহার আসেন। ট্রেন থেকে নেমে পৌর শহরের রেলগেট চত্বরে একটি চায়ের দোকানে গাঁজা বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থাকা স্কুলব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা