সারাদেশ

লাফ দিয়ে নৌকায় উঠেছে ৫ কেজির বোয়াল!

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার জগমনের চরনৌকা ঘাটে বাঁধা নৌকায় পাঁচ কেজি ওজনের একটি বোয়াল মাছ পাওয়া গেছে। মাছটির বাজার মূল্য ৫-৬ হাজার টাকা।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে মাছটি পেয়েছেন পছির উদ্দিন নামে এক মাঝি।

জানা গেছে, পছির উদ্দিন প্রতিদিন ঘাটে যাত্রী পারাপার করেন। রাতে ঘাটে নৌকা বেঁধে বাড়িতে চলে যান। আজ সকালে এসে দেখেন, তার নৌকায় পাঁচ কেজি ওজনের একটি বোয়াল মাছ রয়েছে।

ধারণা করা হচ্ছে, মাছটি রাতে লাফ দিয়ে নৌকায় পড়েছে।

পছির উদ্দিন বলেন, ‘মাছটি ধরে বাড়িতে নিয়ে এসেছি। খুব আনন্দ লাগছে। মাছটি বিক্রি করবো না। পরিবারের সবাই মিলে আনন্দ করে খাবো।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা