সারাদেশ

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকদিন ধরে টানা পানি বাড়ায় নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে স্থিতিশীল রয়েছে। ওই পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যেকোনো সময় আবার বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এদিকে চলনবিলসহ জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, রাস্তাঘাট, বিস্তীর্ণ ফসলি জমি ও গোচারণ ভূমি তলিয়ে গেছে। সড়ক ও বাঁধের উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন বন্যাকবলিতরা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা