সারাদেশ

পিরোজপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানিতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো- নাজমুল ইসলাম (৯) ও মেয়ে নাইমা আক্তার (৭)। তারা ওই গ্রামের মো. সরোয়ার হোসেন ফরাজির সন্তান।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার পত্তাশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, বিকেলে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় তারা। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরে মরদেহ পুকুরে ভাসতে দেখেন। পরে তাদের ইন্দুরকানি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান জানায়, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যায়। পেটে অতিরিক্ত পানি প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা