সারাদেশ

হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের (কোভিড ডেডিকেটেড হাসপাতাল) অভ্যন্তরে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে মানিকগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও সম্পাদক বরাবর পাঠানো একটি চিঠিতে এ নিষেধাজ্ঞা আরোপ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ।

চিঠিতে বলা হয়, মানিকগঞ্জে অস্বাভাবিকভাবে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় করোনা প্রতিরোধ জেলা কমিটির সিদ্ধান্তে হাসপাতালকে সম্পূর্ণরূপে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধিক সংক্রমণ রোধকল্পে হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ সীমিত করা হয়েছে। এমতাবস্থায় সকল গণমাধ্যমকর্মীকে রোগীদের সুরক্ষার স্বার্থে হাসপাতাল অভ্যন্তরে প্রবেশ করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো। সে ক্ষেত্রে তারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন।

এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও সদস্য সচিব সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ বলেন, ‘গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশের নিষেধের বিষয়ে কোনো সিদ্ধান্ত জেলা প্রতিরোধ কমিটির সভায় হয়নি। বিষয়টি খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে।’

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সুরক্ষার জন্য বিষয়টি আমরা পজিটিভ ভাবেই দেখছি। তবে চিকিৎসা সেবার বিষয়ে কোনো অনিয়ম, অবহেলা, অব্যবস্থাপনা হলে হাসপাতালে গিয়ে গণমাধ্যমকর্মীরা সংবাদ পরিবেশন করবেন এটাই স্বাভাবিক।’

হাসপাতালের করোনা ইউনিটের কো-অর্ডিনেটর ডা. মানবেন্দ্র সরকার মানব বলেন, ‘করোনা সংক্রমণের হার কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। যে কোন তথ্য প্রয়োজন হলে গণমাধ্যমকর্মীদের মোবাইল ফোনে প্রদান করা হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা