সারাদেশ

গাইবান্ধায় গাছ নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের ধাক্কায় ভাই নিহত

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধায় গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই দুদু মিয়া (৫২) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছোট ভাই ফজল মিয়া ও ভোলা মিয়াকে পুলিশ আটক করলেও সম্পৃক্ততা না থাকায় পরে ভোলা মিয়াকে ছেড়ে দিয়েছে সাদুল্যাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে সাদুল্লাপুর উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (লালবাজার) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুদু মিয়া জামুডাঙ্গা গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে। তিনি স্থানীয় নিয়ামতনগর লালবাজারে পানের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, বিকেলে নিজ বাড়িতে নিহত দুদু মিয়ার সুপারির গাছ জোরপূর্বক কাটছিলেন ছোট ভাই ফজল মিয়া। এ সময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে ফজল ঘর থেকে একটি ধারালো কুড়াল নিয়ে দুদুর মেয়ে বীথি খাতুনকে আঘাতের চেষ্টা করেন। এ সময় দুদু বাধা দিতে গেলে তার উপরেও উত্তেজিত হয়ে উঠেন ফজল ও তার স্ত্রী মনোয়ারা বেগম। সে সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান দুদু মিয়া। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ফজল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ আজ শুক্রবার সকালে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা