সারাদেশ

বজ্রপাতে দুই জেলে নিহত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে উপজেলার করচা হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) ও একই ইউনিয়নের করিবপুর গ্রামের নিশিকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪০)।

স্থানীয়দের ভাষ্য মতে বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, উপজেলার করচা হাওরে স্থানীয় জেলেরা সকালে মাছ ধরতে গেলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই জেলের মৃত্যু হয়। খবর পেয়ে অন্যান্য জেলেরা তাদের মরদেহ উদ্ধার করে দুপুরে বাড়িতে নিয়ে আসেন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।স

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা