সারাদেশ

ফেনীতে গরু ব্যবসায়ীকে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামের বিরুদ্ধে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় সাগর নামের একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে শহরতলীর সুলতানপুর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহ জালাল (২৬) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামের আবদুল জাব্বারের ছেলে। তিনি প্রতি বছর ফেনীতে এনে কোরবানির পশু বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ১৪টি গরু নিয়ে শাহজালাল প্রতি বছরের ন্যায় এবারও ফেনী আসেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে শাহ জালালের গরুবোঝাই ট্রাক ফেনীর সাহেব বাজার অতিক্রম করার সময় স্থানীয় কাউন্সিলর ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (ভাগিনা কালাম) ট্রাকের পিছু নেন।

ট্রাকটি ফেনী গার্লস ক্যাডেট কলেজ পার হয়ে সৈয়দ নগরের শাহ জালালের চাচাতো ভাইয়ের বাসার সামনে পৌঁছালে ভাগিনা কালাম ও তার সহযোগীরা শাহ জালালকে অস্ত্রের মুখে জিম্মি করে। তার চিৎকার শুনে ঘর থেকে তার চাচাতো ভাই আল আমিন বের হলে তাকেও মারধর করা হয়।

আল আমিনের স্ত্রী সুমি বলেন, কাউন্সিলর কালামের পায়ে ধরে স্বামীকে ছাড়িয়ে নিলেও শাহ জালালকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে পুলিশ সুলতানপুর এলাকার একটি পুকুর থেকে শাহজালালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

ফেনী জেলার পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা