সারাদেশ

কক্সবাজারে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) ভোরে টেকনাফের জাদিমুরা ক্যাম্পের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দেশিয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

নিহত রোহিঙ্গা জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বশির আহমদের ছেলে হাশেম উল্লাহ (৩৩)। কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, শুক্রবার ভোরে টেকনাফের জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের পাদদেশে ডাকাত দলের মধ্যে গোলাগুলির খবর পায় র‌্যাব। পরে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি করেন। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে র‌্যাব বিপুল পরিমাণ অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা