সারাদেশ

৭ বছরের সাজা, পালিয়ে ছিলেন ২৪ বছর

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীর পরশুরামে ২৪ বছর ধরে পলাতক বেলাল হোসেন (৫০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯৯৬ সালে একটি মাদক মামলায় গ্রেফতারের পর জামিন নিয়ে পলাতক ছিলেন বেলাল।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পরশুরাম মডেল থানা পুলিশ। গ্রেফতার বেলাল ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম রাঙ্গামাটিয়া এলাকার শেখ আহাম্মদের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট জানায়, ১৯৯৬ সালে মাদকসহ পরশুরাম থানা পুলিশের হাতে গ্রেফতার হন মাদক ও চোরাচালানের হোতা বেলাল। কিছুদিন পরই ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে উধাও হয়ে যান তিনি। এক পর্যায়ে ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত সাত বছর ছয় মাসের স্বশ্রম কারাদণ্ড দেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন দাইয়ান জানান, ২৪ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত বেলালকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করে। এক পর্যায়ে ফেনী শহরে তার বসতি থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় তাকে শনাক্ত করতে সময় লাগে। পরে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা