সারাদেশ

অতিরিক্ত যাত্রী বহন করায় ৪ লঞ্চকে অর্থদণ্ড 

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী বহন করায় চারটি লঞ্চ মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এ দণ্ড দেন।

এদিকে ঈদুল আযহা উপলক্ষে পশুবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে ঘাট এলাকায়। এ সময় কড়া রোদে পশুগুলোর বেহাল দশা হয়ে পড়েছে। কোরবানি উপলক্ষে পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। এ সময় গরু ব্যবসায়ীদের যাতে হয়রানি না হয় সেজন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে তদারকি করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, বাংলাবাজার-শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীরা আসতে শুরু করেছেন। সরকারের নির্দেশনা মানাতে ঘাট এলাকায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অতিরিক্ত যাত্রী বহন করায় চারটি লঞ্চের মালিককে জরিমানা করা হয়েছে। ঈদুল আযহা পর্যন্ত ঘাট এলাকায় সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত থাকবে। আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোরবানি উপলক্ষে পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুন জানান, ঈদুল আযহা উপলক্ষে বিধিনিষেধ শিথিল হয়েছে। ফলে ঘাটে বেড়েছে যাত্রীর চাপ। সরকারের নির্দেশনা মানাতে ঘাট এলাকায় কঠোর অবস্থানে আছে প্রশাসন। আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা