ছবি: সংগৃহীত
সারাদেশ

বৃদ্ধকে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, সাভার: সাভারের আশুলিয়ায় জয়নাল আবেদীন (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ ওঠেছে প্রতিবেশী যবুক রুবেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকালে সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকায় লতিফ ভান্ডারীর মালিকানাধীন বাড়ি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ ।

নিহত জয়নাল রংপুর জেলার পীরগাছা থানার ষাটভিটা গ্রামের মৃত বারোমনছেরের ছেলে । সে পরিবার নিয়ে আশুলিয়া ভাড়া বাসায় বসবাস করতেন ।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই ) মিলন ফকির জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।। ঘটনার পর থেকে প্রতিবেশী এক যুবক পলাতক রয়েছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে জানান তিনি ।

এঘটনায় নিহতের ছেলে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান পুলিশর ওই কর্মকর্তা ।

সাননিউউ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা