সারাদেশ

সুন্দরবনে মাছ ধরা ট্রলার জব্দ

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনের খালে মাছ ধরার সময় জালসহ একটি ট্রলার জব্দ করা হয়েছে। এসময় একটি নৌকাও জব্দ করে বন বিভাগ। বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবন এলাকার জোংডা অফিস সংলগ্ন খাল থেকে ট্রলার ও নৌকা জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, সুন্দবনের নদী-খাল এলাকায় ১ জুলাই থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী জেলেদের বিভিন্ন প্রলোভন দিয়ে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে পাঠায়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বন বিভাগ। এসময় বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও ট্রলার, নৌকা ও জাল রেখে যায়।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক বলেন, জব্দকৃত ট্রলার ও নৌকা ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদসহ সুন্দরবনের সব ধরনের সম্পদ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা