সারাদেশ

যমুনায় ৪৬ সেন্টিমিটার পানি বেড়েছে

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বেড়েছে। এখনো পানি বিপৎসীমার ১.৪১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্ন এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। জেলা সদর, চৌহালী, শাহজাদপুর ও কাজিপুরের বেশ কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েক দিন যদি পানি এভাবে বাড়ে তাহলে বিপৎসীমা অতিক্রম করতে বেশি সময় লাগবে না।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা