সারাদেশ

রাজশাহীতে হেরোইনসহ তরুণী আটক

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় অর্ধকোটি টাকার হেরোইনসহ এক তরুণীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে মাদকসহ হাতেনাতে আটক করে র‌্যাব-৫।

আটক তরুণীর নাম মোছা. মুক্তি পারভীন (১৯)। তিনি গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর ৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের মেয়ে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ মুক্তিকে আটক করে। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

র‌্যাব বলে , দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত মুক্তি নামের ওই তরুণী। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় তিনি হেরোইন সরবরাহ করে আসছিলেন। মাদকের কারবারে জড়িয়ে অল্পদিনেই তিনি প্রচুর অর্থের মালিক হয়েছেন। এ নিয়ে গোয়েন্দা সূত্রে তার বিরুদ্ধে কিছু তথ্য আসে। ওই গোপন তথ্যের সূত্র ধরে বেশ কিছুদিন ধরে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে ছিলেন মুক্তা। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তাকে হাতেনাতে হেরোইনসহ আটক করা হয়।

র‌্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর সাকিব জানান, আটক তরুণীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করেছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা