সারাদেশ

ইয়াবাসহ পোষ্ট অফিসের কর্মচারী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ইয়াবাসহ ই-পোষ্ট অফিসের অস্থায়ী ডাক পিয়ন তপন কুমার দাস ওরফে তপুকে মাদকসহ গ্রেফতার করেছে ডিবি।

আরও পড়ুন : মুক্তিযুদ্ধের বিজয়গাথা যেন বিকৃত না হয়

শুক্রবার বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গরংগল এলাকার বাসা থেকে ঝালকাঠি ডিবি পুলিশের এসআই সুবর্ন চন্দ্র দে তাকে গ্রেফতার করে।

তার স্বীকারক্তি অনুযায়ী, পোষ্ট অফিসে তার রুম থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতে সদর থানায় ডিবি পুলিশের এসআই সুবর্ন চন্দ্র দে বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন দমন আইনে মামলা দায়েল করেন। পরে গ্রেফতার হওয়া তপন কুমার দাস ওরফে তপুকে সদর থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।

আরও পড়ুন : গণতন্ত্র হুমকির মুখে

তার বিরুদ্ধে হত্যা, চাদাবাজিসহ বেশ কয়েটি মামলা ছিল। তবে তার কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন তপন কুমার দাস ওরফে তপু।

ঝালকাঠি ডিবি পুলিশের ওসি (ইনচার্জ) মো. মনিরুজ্জামান মনির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তপন কুমার দাস ওরফে তপুকে তার বাড়ি থেকে আটক করে তার স্বীকারক্তি অনুযায়ী ৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা