সারাদেশ

গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে মো. সেলিম মিয়া (৩২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিনটহরী ইউনিয়নের মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন গাছের সাথে গলায় ফাঁস লাগানো ব্যক্তিকে দেখতে পেয়ে মানিকছড়ি থানায় ফোন দিয়ে জানালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুপুর ১টা ৩০ মিনিটের সময় মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : গণতন্ত্র হুমকির মুখে

তিনটহরী ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, নিহতের স্ত্রী শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অন্যের জমি থেকে কাজ করে বাড়িতে এসে ঘরের মধ্যে স্বামীকে দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির অদূরে গাছের সাথে গলায় ফাস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। স্বামীর এ অবস্থা দেখে স্ত্রী সুমির চিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এসে জড়ো হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়।

নিহতের স্ত্রী জানান, সংসারের অভাব, অনটন নিত্য দিনের সঙ্গী। তাই স্বামী-স্ত্রী দু’জনই মানুষের জমিতে মাঝে মধ্যে কাজ করতাম। সংসারের অভাব ব্যতিত পরিবারের অন্য কোন ঝড়-ঝাপটা নেই। অভাব থাকলেও সুখে-শান্তিতে ছিলাম। কেন যে এমনটা করলেন বুঝতে পারছি না। এখন এ বাচ্চাদের নিয়ে আমি কি করবো কিছুই জানি না।

আরও পড়ুন : রোমানিয়ায় বাংলাদেশিসহ আটক ৩২

নিহত সেলিম মিয়া এলাকার বাসিন্দা সুন্দর আলীর ছেলে। ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের পিতা তিনি।

মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি খোঁজ-খবর নিয়ে আইনগত পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা