ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রবাসীকে হুমকি, ৫ ঘন্টা আটকে রাখার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকার এক ইতালি প্রবাসীকে প্রাণনাশের হুমকি দিয়ে ৫ ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে একটি বন্টন দলিলে জোরপূর্বক স্বাক্ষর নেয়ারও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: কানাডায় বাংলাদেশি ছাত্রী নিহত

এ ঘটনায় খোদ উপজেলা সাব রেজিষ্টার জড়িত থাকায় তার বিরুদ্ধে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা রেজিষ্টার ও থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১১ সালে মো. লিটন মোল্লা ও মো. দুলাল মোল্লা একটি দলিল সম্পাদন করে। সেই দলিলটি মাদারীপুর সদর উপজেলা সাব রেজিষ্টার মিজানুর রহমান ও দুলাল মোল্লাসহ ৭ জনের যোগসাজসে টেম্পারিং করা হয়।

আরও পড়ুন: উন্মুক্ত করা হলো কাপ্তাই হ্রদের গেট

দলিল টেম্পারিংয়ের অভিযোগে লিটনের স্ত্রী নাজমিন আক্তার বাদী হয়ে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর আসামিপক্ষরা লিটনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে মাদারীপুর সদর উপজেলা সাব রেজিষ্টার মিজানুর রহমান তার অফিস কক্ষে মোবাইল ফোনে লিটনকে ডেকে নিয়ে যায়। এ সময় লিটনের স্ত্রীর দায়েরকৃত মামলার আসামিসহ ১০/১২ জন লোক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সারাদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা

পরে লিটনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঐ দিন রাত ১২ টার দিকে স্টাম্পে সই রাখে। সেই স্টাম্পে কি লেখা আছে, তাও পড়তে দেয়া হয়নি বলে অভিযোগ করেন লিটন।

বৃহস্পতিবার সকালে সাব রেজিষ্টার মিজানুর রহমান লিটনকে ডেকে স্টাম্পের ফটোকপি দেয়া হয়। এরপর লিটন জানতে পারেন, তাকে দিয়ে দুলাল মোল্লার নামে একটি বন্টন দলিল এবং স্ত্রীর দায়েরকৃত মামলা প্রত্যাহারের শর্তযুক্ত দলিল করা হয়েছে। সেই দলিল নম্বর ৬৮৯৬/২০২৩।

আরও পড়ুন: ঢামেকে টেস্টটিউব শিশুর জন্ম

ভুক্তভোগী লিটন বলেন, আমাকে ডেকে নিয়ে ৫ ঘন্টা আটকে রেখে জোরপূর্বক আমার কাছ থেকে সই রেখে। এখন শুনি বন্টন দলিল ও আমার স্ত্রীর দায়েরকৃত মামলা প্রথ্যাহারের দলিল করা হয়েছে।

রাত ১২ টায় একজন অফিসার কীভাবে দলিল করেন? তিনি আমার সাথে অন্যায় আচরণ করেছেন। আমি এর বিচার চাই। উধ্বতন কর্মকর্তাদের কাছে দাবী, অফিসের সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত করা হোক।

আরও পড়ুন: সুদের টাকার জন্য কৃষককে নির্যাতন

মাদারীপুর জজকোর্টে আইনজীবি জামিনুর হোসেন মিঠু বলেন, অফিস কক্ষে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটকে রেখে দলিল সম্পাদন বেআইনি। রাত ১২ টায় একজন অফিসার অফিসে কেন থাকবেন? আমরা অফিসের সিসিটিভির ফুটেজ চেক করে বিচার দাবি করছি।

এ ব্যাপারে অভিযুক্ত সাব রেজিষ্টার মিজনিুর রহমান গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। তবে জেলা রেজিষ্টার মুনিরুল হাসান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা