সংগৃহীত
সারাদেশ

পদ্মা সেতু দিয়ে ছুটল ট্রেন

জেলা প্রতিনিধ: ফরিদুপর জেলার ভাঙ্গা থেকে পদ্মা সেতু পার হয়ে মাওয়ার প্রান্তে ছেড়ে গেল পরীক্ষামূলক ট্রেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত একটি যাত্রীবাহী ট্রেন পদ্মা সেতুর উপর দিয়ে ৪ বার যাতায়াত করবে। ট্রেনটি ৬০ থেকে পর্যায়েক্রমে ১২০ কিমি গতিতে ছুটবে।

আরও পড়ুন: বাসের সাথে ট্রাক্টরের ধাক্কা, আহত ২০

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার সময় আনুষ্ঠানিকভাবে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় আসে প্রথম পরীক্ষামূলক ট্রেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তারই ধারাবাহিকতায় শুক্র ও শনিবার ২ দিন ৪ বার করে মোট ৮ বার ট্রেনটি ট্রায়াল রান করবে। সেনাবাহিনী ও রেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষামূলক ট্রেনযাত্রায় সব কিছু পর্যবেক্ষণ করবেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

এ বিষয় পদ্মা রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সহকারী প্রকৌশলী মো. শাদমান শাহরিয়া বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার সময় আন্তঃনগর ট্রেন ৬০ কিলোমিটার বেগে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। সেই ট্রেনটি আবার সকাল সাড়ে ৯টার সময় মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে ৮০ কিলোমিটার বেগে ট্রেনটি চালানো হয়।

এর পর সকাল ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়া উদ্দেশে ১০০ কিলোমিটার বেগে ছেড়ে যায়। মাওয়া থেকে আবার বেলা সাড়ে ১১টার সময় ভাঙ্গা উদ্দেশে ১২০ কিলোমিটার বেগে ট্রেনটি ট্রায়াল রান করানো হয়। পর পর ২ দিন এভাবে চালানো হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা