সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভেকসিনের অভাবে মরছে সাপে কাটা রোগী

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অ্যান্টি ভেনম ভেকসিন না থাকায় অহরহ মরছে সাপে কাটা রোগী। শুক্রবার সকালে চিকিৎসা না পেয়ে সাপের কামড়ে ধনবালা (৭০) নামে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত ধনবালার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর বানিয়াপাড়া গ্রামে।

আরও পড়ুন : একদিনে আরও ১২ মৃত্যু, শনাক্ত ২১২৯

মৃত ধনবালার ছেলে জগদীশ চন্দ্র রায় বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বৃদ্ধা ধনবালাকে (৭০) তার শয়ন ঘরে সাপে কাটে। তিনি ঘুমন্ত অবস্থায় মশারির ভেতর সাপ ঢুকে তাকে দংশন করলে তিনি সাপটিকে ধরে ফেলেন এবং লাইট জ্বলিয়ে সাপটি দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের লোকজন সাপটিকে আটকে রাখে।

চাল গোখরা সাপ কামড় দেওয়ায় ওই বৃদ্ধার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ওঁঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে ‘অ্যান্টি ভেনম’ ভ্যাকসিন না থাকায় চিকিৎসকরা রোগীকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বৃদ্ধা ধনবালা।

আরও পড়ুন : গণতন্ত্র হুমকির মুখে

উল্লেখ্য, ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জেলার মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল। গত ২ জুলাই কুরবানীর ঈদের ছুটিতে বাড়িতে এসে সাপের কাপড়ে মৃত্যু হয় দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী দিলিপ কুমারের। তার বাড়ি রানীশংকৈল উপজেলার ভেদাইল গ্রামে। একমাত্র ছেলেকে হারিয়ে বিধবা মা এখন অসহায় হয়ে পড়েছে। ৮ জুলাই ঘুমন্ত অবস্থায় হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের রাজাদীঘি গ্রামের খেলদার চন্দ্রের স্ত্রী প্রমিলা রানী (৪৭) সাপের কামড়ে মারা যায়। একই দিন রানীশংকৈল উপজেলার ধুমপুকুর গ্রামের চাপোয়া রামকে (৪০) সাপে দংশন করলে তাকে সদর হাসপাতালে আনা হয়। কিন্তু ভেকসিন না থাকায় তার মৃত্যু হয়। ২৩ জুন টেকিয়া মহেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমকে (৪৫) ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। স্থানীয় ওঁঝা চিকিৎসা না দেওয়ায় মারা যায় ওই রোগী।

আরও পড়ুন : রোমানিয়ায় বাংলাদেশিসহ আটক ৩২

এ বিষয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ফিরোজ জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের সরবরাহ নেই। একাধিক বার উর্ধতন কর্মকর্তাকে ভেকসিনের চাহিদা দিয়ে আবেদন করেছি। কিন্তু পাচ্ছি না। আমাদের এখানে ভেকসিন সরবরাহ না থাকায় সাপে কাটা রোগীকে না রেখে দ্রুত দিনাজপুর কিংবা রংপুর যেতে বলা হয়।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, এন্টি ভেনামের চাহিদা জানিয়ে মন্ত্রনালয়ে একাধিকবার তাগিদপত্র দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা