সারাদেশ

নওগাঁতে করোনায় ৩ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫ জনে।

শুক্রবার (২ জুলাই) দুপুরে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বদলগাছি উপজেলায় দুইজন এবং নওগাঁ সদর উপজেলায় একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, ২৪ ঘণ্টায় ২০৫ নমুনার বিপরীতে জেলায় নতুন করে ৪৯ জন আক্রান্ত হয়েছেন। যা শনাক্ত বিবেচনায় ২৩ দশমিক ৯০ শতাংশ। নতুন ৪৯ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৬৪৯ জনে দাঁড়াল।

তিনি আরও বলেন, আরটি পিসিআর থেকে ১১৮ নমুনার বিপরীতে ২১ জন এবং র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৮৭ নমুনার বিপরীতে ২৮ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে এক সপ্তাহের কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। ১১ উপজেলায় সেনাবাহিনীর পাঁচ এবং বিজিবির আটটি টিম মোতায়েন আছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা